বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অব/হিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৯৪ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।

সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ শাকিল রহমান।

এসময় ডা. মো. আল আমিন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ইপিআই আজিজার রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ফেরদৌসী আক্তার, হাসপাতাল মসজিদের ইমাম মাসুদ রানা সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল আরিফ জানান, রোববার (২৮ জুন) সারা দেশের মতো তেঁতুলিয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এবার উপজেলার সাতটি ইউনিয়নে ১৬৯ টি টিকা কেন্দ্রে মোট ২২ হাজার ৫০০জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার জন শিশুকে নীল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, প্রতি টিকাদান কেন্দ্রে দুইজন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে, তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার জন্য থাকবে ২১জন স্বাস্থ্যকর্মী।

তিনি আরও জানান, শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin