শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

মুন্সীগঞ্জে লায়ন্স ক্লাবের ফ্রি আই ক্যাম্প উদ্বোধন, শতাধিক মানুষের চক্ষু সেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০৩ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় সুবিধাবঞ্চিত ও চক্ষু সমস্যায় ভোগা মানুষের জন্য দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পের আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব বিক্রমপুর ফিনিক্স।

মানবিক এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জাকির হোসেন জমাদার।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিলই এলাকার জাকির হোসেন জমাদারের বাড়িতে অনুষ্ঠিত এ ক্যাম্পে স্থানীয় নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন বয়সী চক্ষুরোগীরা সেবা গ্রহণ করেন। লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ-এর সহযোগিতায় ক্যাম্পটি পরিচালিত হয়।

ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা করে ছানি আক্রান্তদের বিশেষভাবে বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের ছানি অপারেশন ও লেন্স স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে চোখের ড্রপ, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়।

সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশী মানুষের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লায়ন্স ক্লাব অব বিক্রমপুর ফিনিক্সের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin