
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রংপুরের তারাগঞ্জে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন, ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় ৫নং সয়ার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক নুরুন্নবী বাবু এবং জাসাস রংপুর জেলা কমিটির আহ্বায়ক সদস্য নয়ন চৌধুরী।এছাড়াও কর্মসূচিতে সয়ার ইউনিয়ন ছাত্রদলসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য ধরে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বাংলাদেশ বিনির্মাণের এই মহৎ উদ্যোগকে সফল করতে সয়ার ইউনিয়ন ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। কর্মসূচি শেষে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।