
বানারীপাড়ায় অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সকাল ১০টায় বানারীপাড়া ফেরিঘাট দিয়ে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন যায়গা প্রদক্ষিন করে ফেরিঘাটে পথসভার মাধ্যমে শেষ হয়।
বানারীপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে মিছিলটিতে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি শাহে আলম মিয়া,সাধারন সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক,পৌর বিএনপি’র সাধারন সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন,উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহমেদ সুমন হাওলাদার,সাধারন সম্পাদক মিজানুর রহমান ফকির,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হাওলাদার,সদস্য সচিব সোহাগ হাওলাদার সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পথ সভায় বক্তারা বলেন বানারীপাড়ায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে নাম ও নিশানা মিটিয়ে দেওয়া হবে এবং একই সাথে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলা হয় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত কিংবা যোগাযোগ রাখলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।