সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২ Time View

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপের হামলায় র‌্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলা নং-২৪ (তারিখ: ২২ জানুয়ারি ২০২৬) এর তদন্তে প্রাপ্ত আসামি আইয়ুব আলী প্রকাশ বাবুল সওদাগর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার একটি এলাকায় অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে গত ২১ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ২৪ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল কোতোয়ালি থানাধীন লয়েল রোডস্থ নবী মার্কেটের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগর (৫৩) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল মালেকের পুত্র। তার স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সমাজ এলাকা বলে জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি জঙ্গল সলিমপুরে সংঘটিত র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে পেনাল কোড-১৮৬০ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের রয়েছে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin