মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

শিশু সানজিদা হ/ত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আট/ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ Time View

খলিলুর রহমান খলিল,নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে আলোচিত ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে হত্যা মামলায় জড়িত সন্দেহে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুজাহিদ ওই এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার (৯) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি।

পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় গত রোববার (২১ জুন) নিহতের বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর কোরানিপাড়ায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত এই শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হতে তাকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin