রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সলঙ্গায় তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৩ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় মাসব্যাপী অনুষ্ঠিত “তারেক রহমান ভলিবল টুর্নামেন্ট”এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ধুবিল আমশড়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই জমকালো ফাইনাল খেলা দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
৮টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রাও অংশ নেন। ফাইনাল খেলায় মুখোমুখি হয় বড়হর স্পোর্টিং ক্লাব ও কুষ্টিয়ার সিরাজনগর ভলিবল একাডেমি।উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় ৬০ পয়েন্ট অর্জন করে বড়হর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার শুভ উদ্বোধন করেন,বিশিষ্ট শিল্পপতি ও তাড়াশ উপজেলার ঝুরঝুরি গ্রামের কৃতিসন্তান রফিকুল ইসলাম (শফি) তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব দুলাল হোসেন খান,নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বারী তালুকদার,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,সাবেক সিনিয়র সহ-সভাপতি স.ম আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল,নুরুল ইসলাম খোকন ও সুলতান মাহমুদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গা থানা যুবদলের সদস্য রোকনুজ্জামান খোকন।খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন,ধুবিল ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান আকন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ন বড়হর স্পোর্টিং ক্লাবকে ১ লাখ ২০ হাজার টাকা এবং রানার্স আপ কুষ্টিয়ার সিরাজনগর ভলিবল একাডেমিকে ৮০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে টুর্নামেন্টটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান,যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin