বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৭৭ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের সদর উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাষ্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকার প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‍্যালিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ শাহজাহান কবিরসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসন হল রুমে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণ সমাজকে এর করাল গ্রাস থেকে মুক্ত রাখার আহ্বান জানান। বিশেষ করে বহুজাতিক তামাক কোম্পানিগুলোর নানামুখী প্রলোভন ও চটকদার প্রচারণার মুখোশ উন্মোচন করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এছাড়া তামাকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিন শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না, বরং একটি পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুবসমাজকে এই আসক্তি থেকে দূরে রাখতে সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম তামাকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সকলের সহযোগিতায় অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তামাকমুক্ত সুস্থ সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক তথ্য উপস্থাপন করেন ডাঃ মোঃ শাহজাহান কবির। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের একটি সুত্র জানিয়েছে-গত
৩১ মে ছিলো বিশ্ব তামাকমুক্ত দিবস। সেদিন সরকারি ছুটি থাকায় ১৮ জুন, ২০২৬ দিবসটি উদযাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin