বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

‎পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৭৩ Time View

‎
‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা)।।
‎
‎পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ১৭ জুন বুধবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‎কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা দানবীর মরহুম ফসিয়ার রহমানের সহধর্মিণী ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব ফাতেমা রহমান।
‎অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন প্রথম বর্ষের শিক্ষার্থী রুকাইয়া খাতুন।
‎সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও প্রভাষক ইতি বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল আলীম, শিক্ষার্থী লিমা আক্তার, প্রার্থনা মন্ডল ও ফারিহা বিনতে আজিজ।
‎অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন নারী শিক্ষার প্রসারে ফসিয়ার রহমান মহিলা কলেজ বরাবরই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কেবল ভালো ফলাফল নয়, বরং একজন ভালো মানুষ হয়ে দেশের ও সমাজের কল্যাণে আলো ছড়াতে হবে।
‎সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন বিদায়ী ছাত্রীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে কলেজের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী লেখাপড়া জীবনে ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
‎
‎বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা কলেজের শিক্ষা পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে বিদায়ী ১২৯ জন শিক্ষার্থীকে পরীক্ষা উপকরণ প্রদান করা হয়। একইভাবে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজে একটি বুক সেলফ প্রদান করা হয়।
‎অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মীর আকবর হোসেন।
‎অনুষ্ঠান শেষে কেক কাটা এবং বিদায়ী মিলনমেলার আয়োজন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আবিরের রঙে রঙ্গিন হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। সবশেষে শিক্ষার্থীরা একে অপরের সাথে এবং শিক্ষকদের সাথে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
‎
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin