রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন ডাঃ কে এম বাবর এমপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২০ Time View

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

দেশব্যাপী সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ-২ আসনের সাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

সারা দেশে তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চলমান থাকলেও গোপালগঞ্জে এবারই প্রথম শুরু হয়েছে যা পর্যায়ক্রমে সমস্ত জেলাব্যাপী চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

এর আগে বিএনপি’র চেয়ারপার্সন ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি সরকার ঘোষিত নির্বাচনী তফসিল পূরণের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে পালন সহ সরকারের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। অনলাইনে প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর বক্তব্য সরাসরি প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে বুধবার (১৭ জুন) বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর সভার হলরুমে জম কালো অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ- জামান।

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অঃ দাঃ) ও পৌর প্রশাসক ফারিহা তানজিন, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার ও পৌর প্রশাসকের কার্যসহায়ক কমিটির সদস্য মোঃ রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন লিপটন, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিবুল ইসলাম, সাহাপুর ইউপি চেয়ারম্যান বিনয় সরকার (অনাদি), ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম মোল্যা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। জেলায় প্রথম ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে সাহাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২৬ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।

এদিকে ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা আনতে এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে দেন। কমিটি তালিকা যাচাই- বাছাই ও স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় টিসিবি পণ্য বা নির্দিষ্ট সরকারি অনুদান (২৫০০/ টাকা) পাবেন। সুবিধাভোগী নির্দিষ্ট এলাকা বা ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের বর্তমান অবস্থা ও তালিকা সম্পর্কে জানতে সরাসরি গোপালগঞ্জ জেলা প্রশাসন অথবা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin