বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন

কারিতাস বাংলাদেশের উদ্যোগে দু/র্যোগ ঝুঁ/কি মানচিত্র অঙ্কন ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩১৮ Time View

বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা।
দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে Caritas Bangladesh-এর উদ্যোগে দুর্যোগ ঝুঁকি মানচিত্র অঙ্কন ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, নারী-পুরুষ প্রতিনিধি, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন দুর্যোগ ঝুঁকি, যেমন—বন্যা, পাহাড়ধস, অগ্নিকাণ্ড, ঝড় ও অন্যান্য সম্ভাব্য দুর্যোগ চিহ্নিত করে একটি ঝুঁকি মানচিত্র অঙ্কন করেন।
এছাড়া দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা করে একটি সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত এ পরিকল্পনা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ভূমিকা পালন করবে এবং ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দল গঠন এবং স্থানীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা প্রণীত পরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin