রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৬ Time View

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
“শুনিলে বজ্রধ্বনি, ঘরে যাবো তখনি” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে “কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনের মাঠে LIGHT Project-এর আওতায় এ মেলার আয়োজন করেন এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)।
আথির্ক ও সার্বিক সহযোগিতা ছিল প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরা’র নির্বাহী পরিচালক, ফাহমিদা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার,মোহাম্মদ সাজেদ,মানবিক সহায়তাকারী অ্যাক্টর,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর কামরুজ্জামান,
মেডিকেল অফিসার ড. সোনিমা, সুরমা ইউপি চেয়ারম্যান, হারুনুর রশিদ, দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইরা সংস্থার মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম।
বক্তারা তাদের বক্তব্যে বজ্রপাত থেকে নিরাপদ থাকার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বজ্রপাতের সময় ঘর থেকে বের হওয়া যাবে না। একান্ত প্রয়োজন হলে প্লাস্টিকের জুতা বা স্যান্ডেল ব্যবহার করে বাইরে যেতে হবে। বজ্রপাতের সময় পুকুর, নদী কিংবা জলাশয়ে যাওয়া এবং মাছ ধরা বা নৌকা চালানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে।

তারা আরও বলেন, হাওরাঞ্চলে কৃষক ও জেলেদের নিরাপত্তার জন্য প্রতিটি হাওরে পর্যাপ্ত সংখ্যক নিরাপদ ছাউনি বা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা জরুরি। হাওরে ছাউনি নির্মাণ করা হলে বজ্রপাত ও আকস্মিক দুর্যোগের সময় মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারবে এবং প্রাণহানি অনেকাংশে কমে আসবে।

দিনব্যাপী আয়োজিত এ মেলায় বজ্রপাত ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যকেন্দ্র ৫টি স্টল তৈরির মাধ্যমে বিভিন্ন সচেতনতা মুলক বিষয় উপস্থাপন করা হয় এবং সকল অথিতি বৃন্দ স্টল পরিদর্শন করেন ও আলোচনা সভায় অতিথিবৃন্দ ও সাধারণ দর্শনার্থীরা। বক্তারা দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin