রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পঞ্চগড়ে দিনব্যাপী চাকুরী মেলা, চাকুরী প্রত্যাশী ভীড়, অংশ নিল ১৪ প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তির সঙ্গে চাকুরীদাতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের লক্ষ্যে পঞ্চগড়ে চাকুরী মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ চাকুরী মেলা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন খাতের ১৪টি চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় প্রায় ২৫০ জন চাকুরীপ্রার্থী অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শঈমী ইমতিয়াজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ আব্দুস সামাদ পুলক, পঞ্চগড় সেন্ট্রাল প্লাজার স্বত্বাধিকারী মোঃ মেহেদী হাসান খান বাবলা এবং পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) গৌরাঙ্গনাথ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি।
প্রধান অতিথির বক্তব্যে শঈমী ইমতিয়াজ বলেন, “কারিগরি শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়, কর্মসংস্থান সৃষ্টির জন্যও গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে দক্ষ জনশক্তির চাহিদা ব্যাপক। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করতে এ ধরনের চাকুরী মেলার বিকল্প নেই।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মতিন ডালি বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই এই আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কর্মমুখী করে তুলতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin