বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫৭ Time View

‎ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা) ।।
‎খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি ১৩ জুন শনিবার বেলা ২ টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার হরিঢালী ইউনিয়নের রহিমপুর আশ্রয়কেন্দ্র সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়িবাঁধে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্র।
‎উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম।
‎এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আজিজুল হক খান, আব্দুল গফুর, শংকর বিশ্বাস, বনায়ন সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোড়ল।
‎উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ বলেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আজ আমরা যে গাছটি রোপণ করছি, তা কেবল একটি উদ্ভিদ নয়, বরং আমাদের আগামী প্রজন্মের টেকসই ভবিষ্যৎ এবং বিশুদ্ধ অক্সিজেনের গ্যারান্টি। প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগানো।
‎উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন আমরা শুধু গাছ লাগিয়েই আমাদের দায়িত্ব শেষ করলে হবে না। গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে ওঠে সেজন্য নিয়মিত পরিচর্যা করতে হবে।
‎ উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন সবুজ পৃথিবী গড়ার সামাজিক এই আন্দোলনে তরুণ সমাজ কে এগিয়ে আসতে হবে। নিজেদের গাছ লাগাতে হবে এবং অন্যদের উৎসাহিত করতে হবে, তাহলেই সার্থক হবে প্রধানমন্ত্রীর মহতি এই উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin