রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে – সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩২ Time View

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খালকুলা বটতলায় অনুষ্ঠিত মতুয়া সম্প্রদায়ের ৩৭তম বাৎসরিক মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মহোৎসবের শেষ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী, দৈনিক জনকণ্ঠ অনলাইনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সাবরিনা বিনতে আহমেদ শুভ্রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভ্রা বলেন, “আপনাদের প্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিমকে মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে আপনারা আপনাদের আস্থা ও ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এখন সেই আস্থার মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষ থেকে শুভ্রা ঢাকা থেকে সরাসরি এসে মহোৎসবে অংশগ্রহণ করেন এবং মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সাবরিনা বিনতে আহমেদ শুভ্রার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সন্তোষ বাড়ৈ, অশোক মৃধা, প্রধান শিক্ষক মুক্তা সুলতানা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোরঞ্জন বিশ্বাস, কার্যকরী সদস্য রানা ঠাকুর, পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রোমান, উজানী ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আশফাকুল আলম পলু, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহম্মেদ মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবু নাঈম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আল আমিন মোল্লা বিপ্লব, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতুয়া সম্প্রদায়ের নেতারা মহোৎসবে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতি, মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতি বছর এ মহোৎসবের আয়োজন করা হয়। এবারের আয়োজনও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

মহোৎসব প্রাঙ্গণে উপস্থিত ভক্ত-অনুসারীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামকীর্তন, প্রার্থনা ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে মহোৎসব উদযাপিত হয়েছে। শেষ দিনের অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো ভক্তের উপস্থিতিতে উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin