বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

তারাবাড়িয়ায় ম/র্মান্তিক সড়ক দু/র্ঘটনায় এক কলেজ ছাত্র নিহ/ত, আহত এক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২০৪ Time View

এম এ আলীম রিপন,সুজানগর

: সুজানগর-পাবনা সড়কের তারাবাড়ীয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মন্ডল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় জুলফিকার নামে অপর এক ব্যক্তি আহত হন।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর একটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায় সুজানগর বাজার থেকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সাদল্লাপুর যাওয়ার পথে একটি মাইক্রোবাস চাপা দিলে মোটরসাইকেল থেকে ওই দুই যুবক সিটকে আরেকটি পিকআপ ভ্যানের নিচে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই কলেজ ছাত্র সাজ্জাদ নিহত হন। নিহতের বাড়ি পাবনা সদর উপজেলার সাদল্লাপুর কারিগর পাড়া গ্রামে।

নিহত সাজ্জাদ(২৬) পাবনা কলেজের শিক্ষার্থী , তার পিতার নাম রেন্টু মন্ডল।

জুলফিকার নামে আহত অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত ব্যক্তির পিতার নাম নূর হোসেন বিশু, বাড়ি সাদুল্লাপুর কারিগর পাড়া এলাকায়। আহত এবং নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin