বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্র/দর্শনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫৪ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রামীণ জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু উত্তরপাড়া এলাকায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক সালমা খাতুন বলেন,গ্রাম আদালত হচ্ছে গ্রামীণ মানুষের জন্য আইনি সুরক্ষার একটি সহজ,দ্রুত ও কার্যকর মাধ্যম।গ্রামের সহজ-সরল মানুষ যেন ছোটখাটো বিষয় নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়,সে জন্য গ্রাম আদালতের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন,গ্রামের মানুষকে গ্রাম আদালতের বিচারিক ক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে অবগত করতে হবে। পাশাপাশি সঠিক প্রচারণার মাধ্যমে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে,যাতে তারা সহজেই ন্যায়বিচার পেতে পারেন।
ভিডিও প্রদর্শনীতে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম,বিচার প্রক্রিয়া এবং এর সুবিধাসমূহ তুলে ধরা হয়।উপস্থিত এলাকাবাসী আগ্রহের সঙ্গে প্রদর্শনী উপভোগ করেন এবং গ্রাম আদালত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন,৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল খালেক,স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে ভিডিও প্রদর্শনী ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin