বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূ/ল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম-ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৩৩ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে ইমাম, হাফেজ ও আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। তারা ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম।

মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ইসলাম কখনো বিশৃঙ্খলা, হানাহানি ও বিভেদকে সমর্থন করে না। মতভেদ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সংঘাত বা সহিংসতার কারণ না হয়। মসজিদ, মাদ্রাসা কিংবা বিভিন্ন মতাদর্শের আলেমদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বর্তমান বিশ্বে ইসলামবিরোধী নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার বিভিন্ন চেষ্টা চলছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

ইমামদের জীবনযাত্রার কষ্টের কথা উল্লেখ করে কমিশনার বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও তারা ধর্মীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো জানালে প্রশাসন সাধ্যের মধ্যে সহযোগিতা করবে। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা এবং কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে ধর্মীয় নেতাদেরও নজর রাখার আহ্বান জানান তিনি। শেষে কমিশনার বলেন, সরকারের কাছে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান ও ইমামদের কল্যাণে কাজ করার আন্তরিকতা রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসন ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin