শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

চট্টগ্রামের উত্তর হালিশহরে খালপাড় ও সিটি করপোরেশনের জায়গা দখ/লের অভি/যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৮ Time View

শহিদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর হালিশহর পূর্ব সুন্দবীপাড়া এলাকায় খালপাড় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মহেশখাল সংলগ্ন ৯০০১ নম্বর খাল ও ৯০০২ নম্বর রাস্তার পাশে সরকারি জায়গা কিছু ব্যক্তি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন, যা নিয়ে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সুন্দবীপাড়া আকবর স্যাঙের বাড়ি সংলগ্ন এলাকায় ৯০০১ নম্বর খালের পাড় ও ৯০০২ নম্বর রাস্তার অংশ রয়েছে। অভিযোগ রয়েছে, খালের গার্ডওয়াল থেকে প্রায় ৩৩ ফুট পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন জায়গা কিছু ব্যক্তি দখলের চেষ্টা করছেন। এলাকাবাসীর আশঙ্কা, এ ধরনের দখল অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেকে একইভাবে সরকারি সম্পত্তি দখলে উৎসাহিত হতে পারেন।

স্থানীয়দের ভাষ্যমতে, উত্তর হালিশহরের জি-ব্লক হামদাদের গলি সংলগ্ন মহেশখাল এলাকার পশ্চিম পাশে সম্প্রতি কিছু নির্মাণ ও স্থাপনা তৈরির কার্যক্রম লক্ষ্য করা গেছে। এতে খালপাড়ের পরিবেশ, পানি চলাচল এবং জনসাধারণের চলাচলের পথ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, সরকারি রাস্তা, খালপাড় ও উন্মুক্ত স্থান দখলমুক্ত রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সরকারি খাল, রাস্তা ও জনসাধারণের সম্পত্তি রক্ষায় দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য সংগ্ৰহে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নী। লোক মুখে জানা যায় আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত এসব দোসর বর্তমানে মাননীয় মেয়রের নাম ভাঙ্গিয়ে তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং জানাজার মাঠ দখল করে ঘরবাড়ি প্রস্তুতের কাজ চলমান রেখেছেন। সাধারণ মানুষের দাবী এখন যদি মেয়র মহোদয় হস্তক্ষেপ না করেন তবে এলাকাবাসীর অপূরনীয় ক্ষতি হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin