বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

প্রটোকল ছাড়াই রাজস্ব সার্কেলে আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে সোমবার (৮ জুন) সকালে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। পরিদর্শনের সময় তার সঙ্গে কোনো সরকারি পতাকাবাহী গাড়ি, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছিল না। তিনি ব্যক্তিগত গাড়িতে করে কার্যালয় দুটিতে উপস্থিত হন।
পরিদর্শনকালে সেবা কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করে একাধিক অনিয়ম ও ঘাটতির চিত্র দেখতে পান প্রতিমন্ত্রী।
প্রথমে তিনি সাভারের আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর তিনি কার্যালয়ে আসেন।
এ সময় কার্যালয়ের ৮ জন কর্মকর্তার মধ্যে মাত্র দুজন—একজন সার্ভেয়ার ও একজন নামজারি সহকারী—নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
অফিসের বাইরে অপেক্ষমাণ কয়েকজন সেবাগ্রহীতা প্রতিমন্ত্রীকে জানান, দীর্ঘদিন ধরে তারা ভূমি অফিসে এসে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সেবাদানে দীর্ঘসূত্রতা দূর করার নির্দেশ দেন।
পরে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির সময় যাচাই করেন। পাশাপাশি তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের অবকাঠামোগত দুর্বলতা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।
রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিট পরিদর্শনে দেখা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বিভিন্ন রেকর্ড রুম ঘুরে দেখেন এবং সংরক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
কর্মকর্তারা জানান, সার্ভার জটিলতার কারণে নামজারি (মিউটেশন) কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী দায়িত্বপ্রাপ্তদের কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দেন।
তিনি তথ্যকেন্দ্র পরিচালনায় ডেডিকেটেড জনবল নিয়োগের নির্দেশনা দিয়ে বলেন, সেবার মান ও কার্যকারিতা নিশ্চিত করাই হতে হবে প্রশাসনের প্রধান লক্ষ্য।
পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেন। সেখানে কার্যালয়সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাটের উপস্থিতি তার নজরে আসে।
তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি অবহিত করেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ভূমি প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া—উভয় রাজস্ব সার্কেলের সেবাদান ব্যবস্থা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন অনিয়ম ও দুর্বলতার চিত্র উঠে আসে। একই সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin