রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছেন নলছিটির মেধাবী শিক্ষার্থী ইয়াছিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৬ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি।।

আসন্ন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে( আইবিও) অংশগ্রহণ করতে যাচ্ছেন নলছিটির মেধাবী শিক্ষার্থী মো. ইয়াছিন। আগামী ১২ জুলাই থেকে ১৯ শে জুলাই (২০২৬) ইউরোপের দেশ লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে ৩৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের লাল সবুজের পতাকাবাহী দলের হয়ে বিশ্বের আশিটির অধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে মেধার লড়াইয়ে অংশ নিবেন তিনি।
ইয়াছিন ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. আল আমিন হাওলাদারের ছেলে এবং বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠাতে চাকরি করেন।
এর আগে ইয়াছিন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড( বিডিবিও) কর্তৃপক্ষের অধীনে সারা দেশ থেকে রেজিস্ট্রেশনকৃত ও বাছাই পরীক্ষায় অংশ নেওয়া ১৫ হাজার মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে জাতীয় পর্যায়ে বাছাইকৃত (দেশব্যাপী অনুষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী)
২০ জনের তালিকায় নিজের স্থান করে নেন। তাদের মধ্য থেকে মাস্টার ক্যাম্পার হিসেবে নির্বাচিত হন ১০ জন।

চূড়ান্ত বাছাই পর্বে ওই ১০ জনের মধ্য থেকে বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দল-২০২৬ গঠনের জন্য ৪ জন মেধাবী শিক্ষার্থীকে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বাছাই করা হয়। ইয়াছিন ওই ৪(চার)জনের মধ্যে একজন।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) -এর উদ্যোগে ১৩ মে বুধবার সাভার এনআইবিতে বায়োক্যাম্প ২০২৬ – এর উদ্বোধন করা হয়।
বায়োক্যাম্পে এনআইবি’র বিজ্ঞানী ও গবেষক এবং জীববিজ্ঞান বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানসহ বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দল গঠনের বাছাই পর্ব গত ১৬ মে শনিবার শেষ হয়।

ইয়াসিন জানান, তিনি বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫( গোল্ডেন এ প্লাস) পেয়ে পাস করেন।
বর্তমানে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ইয়াছিন তার অনুভূতি প্রকাশ করে জানান, দীর্ঘ তিন বছর সাধনার পরে এবার বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
আমি ভবিষ্যতে বায়োলজিস্ট (জীববিজ্ঞানী )হতে চাই।
তিনি বলেন, আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন ‘বিজ্ঞান চিন্তা’ নামক একটি ম্যাগাজিন পড়ার মাধ্যমে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড(বিডিবিও) সম্পর্কে জানতে পারি। তখন থেকেই নিজেকে প্রস্তুত করছি।
টেক্সটবুক বাদ দিলে বায়োলজি যে এতটা মজাদার হতে পারে আমার ধারণাই ছিল না। দুর্ভাগ্যজনকভাবে, সকল মজাদার বায়োলজি বই ইংরেজিতে লেখা, তাই আমাকে প্রথমে ইংরেজি শিখতে হয়েছে। আমি সবাইকে সম্ভব হলে ‘ক্যামবেল বায়োলজি’ নামক বইটি পড়তে রিকমেন্ড করবো, এটাকে বলা হয় বাইবেল অফ বায়োলজি।
বিশ্ব মঞ্চ থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন- এজন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান বলেন, আমার প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ইয়াছিন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করায় আমি গর্বিত। এই কৃতি শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে তার প্রতিভার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুক-এই প্রার্থনা ও প্রত্যাশা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin