রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

পটিয়ার হাইদগাঁওয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহা/দাতবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১০ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে হাইদগাঁও ইউনিয়নের তেতুলতলা এলাকায় বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির নেতা মাহবুবুল আলম তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের ক্রান্তিকালে তিনি নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ আজও দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মাইমুনিল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শফিউল আলম সুমন, সৌদি আরব বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক এবং হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি দিদারুল আলম।

এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা জিন্নাতুর রহমান, শাহাদাত হোসেন, বেলাল উদ্দিন, শামীম, ফারুক, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল মাবুদ, ইউনুস মিয়া, আইয়ুব আলী হিরু, শওকত আলী, এখলাস, আবু সাঈদ, কবির ও ইদ্রিসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।।

ছবির ক্যাপশন- পটিয়ার হাইদগাঁওয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাহবুবুল আলম তালুকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin