বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

স্কুল ছাত্রীকে অ/পহরণ-থানায় অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৯ Time View


কে এম সোহেব জুয়েল

স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃতা স্কুল ছাত্রীর বাবা নুরুল আমিন সরদার বাদি হয়ে সাতজনকে অভিযুক্ত করে বরিশালের গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (৬ জুন) দুপুরে গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন সরদারের লিখিত আবেদনে জানা গেছে, থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে তিখাসার গ্রামের শাহারিয়ান নাফিজ, তার মা নাছিমা বেগম, বাবা সাইফুল মনির, শাওড়া গ্রামের মামা নুরুল ইসলাম হালান সরদার, বেল্লাল সরদার, মামী সাথী বেগম ও স্বজন তানিয়া বেগমকে অভিযুক্ত করা হয়েছে।

সূত্রমতে, গৌরনদী পৌর এলাকার ৬ নং ওয়ার্ড শাওড়া গ্রামের বাসিন্দা মো. নুরুল আমিন সরদারের মেয়ে জিনিয়া ইসলাম অর্পি চলতি বছর সরকারি গৌরনদী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিযুক্ত শাহারিয়ান নাফিজ দীর্ঘদিন থেকে ওই স্কুল ছাত্রীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।তার (নাফিজ) প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নসময় স্কুল ছাত্রীকে উত্যক্ত করা হতো এবং তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করা হতো বলেও অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, বিষয়টি একাধিকবার শাহারিয়ান নাফিজের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

‎লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৬ মে দুপুর আনুমানিক একটার দিকে শাহারিয়ান নাফিজ অন্য অভিযুক্তদের সহযোগিতায় স্কুল ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরন করে। সেইথেকে তার (অর্পি) কোনো সন্ধান মিলছেনা।

‎অভিযোগকারী নুরুল আমিন সরদার উল্লেখ করেন, এর আগেও ঈদুল আজহার দ্বিতীয় দিনে তার মেয়েকে অপহরণ করা হয়েছিল। সে সময় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশের সহযোগিতায় তাকে (অর্পি) শাহারিয়ান নাফিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

‎তিনি (নুরুল আমিন) আরো বলেন মেয়েকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন।

থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে ‎গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin