বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যশোরে সীমান্তে বিজিবি’র অভি/যান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৩ Time View

​আজিজুল ইসলামঃ যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, থ্রী-পিস ও কসমেটিক্সসহ বিভিন্ন সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শনিবার (০৬ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫২ হাজার ১০০ টাকা।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি’র টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ১৬টি জর্দ্দা, ০৭ প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট এবং ১,২৩৯টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।​”দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এই মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।”— লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি (অধিনায়ক, ৪৯ বিজিবি)

তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক ক্ষতি সাধনে লিপ্ত চোরাকারবারিদের দমন এবং সীমান্তে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin