বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১১৬ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাব চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১০.০০ মিনিটে ক্লাবের সদস্য ও শিশু-কিশোরদের নিয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চর নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লোকমান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামাতুল্লাহ মুনিম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আনারুল ইসলাম, কবি ও লেখক জামরুল জারিফ, স্কুল শিক্ষক হাসিবুল ইসলাম, হাফেজ আল-আমিন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনে অতিথিবৃন্দ বলেন- পরিবেশ ভালো রাখতে গাছ লাগাতে হবে এবং এর যত্ন নিতে হবে। এ বছর এই পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য: ‘প্রকৃতির অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য’ (ওহংঢ়রৎবফ নু ঘধঃঁৎব. ঋড়ৎ ঈষরসধঃব. ঋড়ৎ ঙঁৎ ঋঁঃঁৎব.)। মূলত মানবসভ্যতার লাগামহীন লোভ এবং প্রকৃতির উপর অবিচারের ফলে আজ সমগ্র বিশ্ব এক মহাবিপর্যয়ের সম্মুখীন। তাই এই বিশেষ দিবস উপলক্ষ্যে আমাদের সঠিক আত্মোপলব্ধি ও সচেতনতা বৃদ্ধির সময় এসেছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ক্লাবের উদ্যোগে স্কুল আঙিনা, বাড়ির ছাদ, টব এবং রাস্তার ধারে গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও স্কুল আঙিনা, নিজ নিজ বাড়ির আঙিনা ও বাগান পরিষ্কার কারার কর্মসূচিও পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর মধুমালা রেডিও ক্লাব বেতার শ্রোতা, ক্লাব সদস্য ও শিক্ষার্থীদের মাঝে রোপণের জন্য ২০০০ গাছের চারা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব রেডিওর শতাধিক শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক: মোঃ শাহাদাত হোসেন।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin