রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরা/পত্তায় সর্বোচ্চ প্র/স্তুতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪২ Time View

মোঃ শহীদুল ইসলাম | বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মাঠের নিরাপত্তা থেকে শুরু করে দর্শকদের নির্বিঘ্ন যাতায়াত, ট্রাফিক ব্যবস্থাপনা, ভিআইপি মুভমেন্ট এবং জরুরি সেবার সমন্বিত পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা।

বুধবার (৩ জুন) বিকেল ৩টায় সিএমপি সদর দপ্তরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক এ ম্যাচকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, দর্শকদের নিরাপদ প্রবেশ ও প্রস্থান, যানজট নিরসনে বিশেষ ট্রাফিক পরিকল্পনা, ভিআইপি ও বিদেশি অতিথিদের চলাচল, চিকিৎসা সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সূত্র জানায়, ম্যাচ উপলক্ষে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠের ভেতর ও বাইরে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই হবে সংশ্লিষ্ট সবার প্রধান লক্ষ্য।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশিত এই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সিএমপির এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin