রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪জুন)
উপজেলা পরিষদ চত্বরের অডিটোরিয়াম হলরুমে অনুদানের বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। ঈদের আনন্দ যাতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, সরকারের মানবিক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি সকলকে সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান।
এদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেন ও মাহাবুর চৌধুরীপ্রমুখ।এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin