রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে চলমান খাল পুনঃখনন কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শহিদুল ইসলাম।
জানা গেছে, বৃহস্পতিবার (৪জুন) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কাজ ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান,তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করা গেলে তা কৃষি ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খালের পাড়ে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।
পরবর্তীতে তানোর পৌরসভায় নতুন একটি রাস্তার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম, হিসাব রক্ষক আব্দুস সবুর, কর আদায়কারী বিমল কুমার ঘোষ,কার্য সহকারী মাহাবুর রহমান। পরে তানোর ভূমি অফিস, তানোর বিএমডিএ অফিস পরিদর্শন করেন তিনি।
এর আগে তানোর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী নুরনাহারসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin