রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অভিযানে শিশুকে ধ/র্ষণ মামলার প্রধান আ/সামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২২ Time View

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে বহুল আলোচিত চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। উল্লেখিত মামলার এজাহারের বর্ণনা মতে, গত ২৬/০৪/২০২৬ তারিখ অনুমান সকাল ১০.০০ ঘটিকায় ভিকটিম শিশুটি প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার আসামি মো. শান্ত (২৫) ভিকটিমকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে আসামির নিজ বসতবাড়ীতে নিয়ে যায়। বসত বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিম এর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

গত ০৩ মে ২০২৬ খ্রিঃ তারিখ ভিকটিম এর পিতা মো. শান্ত (২৫) কে আসামি করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে, যার মামলা নং- ৪, তারিখ-০৩/০৫/২০২৬, জিআর-৫৬, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১)। উক্ত ঘটনার পর থেকেই আসামি পলাতক থাকে। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ০৩ জুন ২০২৬ তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনে’’ একটি অভিযান পরিচালনা করে আসামি মোঃ শান্ত(২৫), পিতা-মো: বেল্লাল হোসেন, সাং-পূর্ব লক্ষীকোলা, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ শান্ত(২৫), পিতা-মো: বেল্লাল হোসেন, সাং-পূর্ব লক্ষীকোলা, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ

৪। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin