বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ভোক্তা অধিকারের অ/ভিযান দুই প্রতিষ্ঠানকে জ/রিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ী পৌরসভার ডাইংপাড়া মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩জুন) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এদিন অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিলখাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা এবং এ আর ফার্মেসিকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও ফুড সেফটি ইন্সপেক্টর মোহাঃ সেমাজুল হক। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin