বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন

সেবাপ্রত্যাশীদের অভিযোগ শুনলেন সিএমপি কমিশনার, তা/ৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২১৭ Time View

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

নগরবাসীর অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শোনার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সিএমপি কমিশনার।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিএমপির পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সেবাপ্রত্যাশীরা ব্যক্তিগত, সামাজিক ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এ সময় কয়েকজন তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জনসেবামুখী এ উদ্যোগের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেবাপ্রত্যাশী নগরবাসী।

সংশ্লিষ্টরা মনে করেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি পুলিশি সেবার মানোন্নয়নে এ ধরনের ‘ওপেন হাউজ ডে’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin