বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বো-ধন ও আলো-চনা সভা রামগড়ে নারীকে উত্ত্য/ক্তের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে অভিযুক্ত আ/টক বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বর-খাস্তের চুড়ান্ত প্রতি-বেদন দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন

ভাবখালীতে বিএনপি নেতা শামীমের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫ তম মৃ/ত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩০৩ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা।

রবিবার (৩১মে) বাদ আছর এই উপলক্ষে ইউনিয়নের সিডষ্টোর এলাকায় ভাবখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির সদস্য ও ভাবখালী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের উদ্যোগে ও তরুণ বিএনপি নেতা সুমন এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীম বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে-ভাবখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসাইন,আব্দুল মোমেন প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে মোনাজাত করেন সিডষ্টোর মোড় জামে মসজিদের মুয়াজ্জিন হুসেন আলী।

এতে ভাবখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin