রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

নলছিটিতে শিক্ষককে কু/পিয়ে জ/খমের অভিযোগ, টাকা-মোবাইল লু/টের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৪ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার ছৈলাবুনিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষকের ছেলে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা ও ছৈলাবুনিয়া জেড এ ভূট্টো বালিকা দাখিল মাদরাসার শিক্ষক আব্দুল লতিফ সিকদার (৪৬) রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশী ইউনুস হাওলাদার, হাসিনা বেগম, ছাইদুল হাওলাদার ও সুমাইয়া আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। একপর্যায়ে ইউনুস হাওলাদার ধারালো দা দিয়ে আব্দুল লতিফ সিকদারের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য অভিযুক্তরা লোহার রড দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আহত শিক্ষকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্বজনরা আহত শিক্ষককে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহতের ছেলে মো. রুহুল আমিন সিকদার অভিযোগে দাবি করেন, অভিযুক্তরা পূর্ব থেকেই তাদের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িত এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আ‌রিফুল আলম ব‌লেন থানায় এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

ত‌বে, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin