রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

হবিগঞ্জে বিজিবির অ/ভিযানে ভারতীয় বিয়ার ও মোটরসাইকেল জ/ব্দ, আ/টক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৫ Time View

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় বিয়ার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮৯ হাজার টাকা।
বিজিবি জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর তেলিয়াপাড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুলেট চা-বাগান এলাকায় একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ছয় বোতল ভারতীয় বিয়ার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে জাকারিয়া খন্দকার (৩০) নামের একজনকে আটক করা হয়।
আটক জাকারিয়া খন্দকার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, জব্দ করা বিয়ার, মোবাইল ফোন ও মোটরসাইকেল মাধবপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin