রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৭ Time View

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম মঞ্জু এমপি ।

৩০ মে শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনে তাঁর সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী বৃক্ষরোপণ সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মো. আমিরুল বাহার সম্ভাব্য মেয়র প্রার্থী , পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী, যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী সম্ভাব্য মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, কৃষক দল সভাপতি ফজলে আলম শাহীন, রেজাউল করিম মনি এবং ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর মরহুম স্ত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এ সময় নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin