
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনমিলনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন হয়েছে।
২৯ মে, শুক্রবার সকাল ৮ টার সময়
বিদ্যালয়ের এস.এস.সি ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের সার্বিক তত্বাবধানে বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ( ইংরেজি) মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ হায়দার আলী, সাবেক সহকারী শিক্ষক ( গনিত), পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মাহাফুজুল আলম তোতা, সহকারী শিক্ষক (ইংরেজি) মোসাঃ বদরুন্নেসা বিউটি।
মাদককে না বলি সুন্দর বাংলাদেশ গড়ি। মাদকের ছড়াছড়ি কারণে যুবসমাজ দিন দিন মাদকে ছড়িয়ে নিজদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে, ঈদের আনন্দ ভাগাভাগি, বিদ্যালয়ের লিখা পড়ার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক শিক্ষাথীদের মিলন মেলায় পরিনত হয়েছে।
টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচের ১৬ টি দল অংশ গ্রহন করছেন। ৩০ মে, বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠান হবে।
সকলকে উপস্থিত থেকে প্রতিটি খেলা উপভোগ করতে অনুরোধ জানিয়েছেন ২০১০ এস.এস.সি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।