শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মশুদ্ধি ও যোগসাধনা বিষয়ক আধ্যাত্মিক সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩৯ Time View

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “আত্মশুদ্ধি, মানসিক প্রশান্তি ও যোগসাধনা” বিষয়ক এক বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান।

আগামী ৬ জুন ২০২৬ (শনিবার) সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সরস্বতী জ্ঞান মন্দিরে সকাল ১০টা থেকে এ আয়োজন শুরু হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন নিউজিল্যান্ড থেকে আগত যোগী বিশ্বনাথ মহাশয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানে আত্মশুদ্ধি, যোগসাধনা, মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক জীবনচর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অনুশীলনের আয়োজন থাকবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী সকাল ১০টায় উদ্বোধন ও যোগসাধনা, সকাল ১১টায় নাস্তা পরিবেশন, সকাল ১১টা ৩০ মিনিটে আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তি বিষয়ক আলোচনা এবং দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।

সনাতন ধর্ম পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে সনাতন ধর্ম পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক সঙ্গীত চন্দ্র বর্মনও সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান।, “

তারা আরও জানান যোগসাধনা ও ধ্যানচর্চার মাধ্যমে মানসিক প্রশান্তি, আত্মিক শক্তি ও ইতিবাচক জীবনচর্চা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin