রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢেউটিন পেলো নিম্ন-আয়ের মানুষেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬০ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
নগরবাসীর জীবনমান উন্নয়ন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নিম্ন-আয়ের অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪মে) বিকাল ৩টায় নগরীর টাউন হল মাঠে সিটি করপোরেশন আয়োজিত বিনামূল্যে এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম তাঁর বক্তব্যে বলেন, সরকার সবসময় নিম্ন-আয়ের মানুষের পাশে রয়েছে এবং অসহায় পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ময়মনসিংহ সিট কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,ময়মনসিংহ সদর-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ; মোঃ জাকির হোসেন বাবলু, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin