বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

ময়মনসিংহে পরি-ত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অ-স্ত্র উ-দ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৬২ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে
নগরীর ২৭নং ওয়ার্ডের আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় কোতোয়ালি থানা ও ফাঁড়ি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে।

​জানা যায়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৩ নং পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানাসহ একটি চৌকস টিম নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এসময় আকুয়া হাবুন ব্যাপারী মোড় সংলগ্ন বেকারি গলির বাসিন্দা নাছিমার পরিত্যক্ত বাসায় তল্লাশি করে রামদা, ছুরি ও চাপাতিসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযানের তদারকি করেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকুয়া হাবুন বেপারী মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কার খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin