রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

ময়মনসিংহে চশমে রহমত প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ওয়াহাব আকন্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৭ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে
১ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৪৪৫ টাকা ব্যয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভীত নতুন শ্রেণী কক্ষ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বার (২১মে) সকাল ১১টায় চাহিদা ভিত্তিক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের চশমে রহমত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন এই চারতলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন
ময়মনসিংহ -৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।এসময় তিনি -দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও আনন্দমুখর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মন্তব্য করে বলেন- প্রাথমিক শিক্ষা শুধু পাঠদান নয়, বরং একটি শিশুর সামগ্রিক বিকাশের ভিত্তি। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি যুগোপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও স্মার্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মনিকা পারভীনের সভাপতিত্বে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ সদর উপজেলার প্রকৌশলী রাকিব উল হাফিজ ও চশমে রহমত সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি আরো বলেন-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। আর এ উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তর থেকেই।
তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের ভবনটি নতুন করে করার ফলে এই এলাকার শিক্ষার মান ও পরিবেশ আগের চেয়ে আরো বেশী উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই স্কুলগুলো আপনাদের কমিউনিটির সম্পদ। তাই এগুলো দেখভাল করে রাখার দায়িত্বও আপনাদের। স্কুলের পরিবেশ যেন ভালো থাকে এবং স্কুলগুলো ভালোমতো চলতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই আমি আশা করব, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা যথাযথ দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্য এসময় প্রাথমিক বিদ্যালয়ে সঠিকভাবে লেখাপড়া হচ্ছে কি না তার খোজ খবর নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা অবগত হয়ে তা সমাধানের আশ্বাস দেন।

এর আগে জাতীয় সংসদ সদস্য বিদ্যালয়ে পৌছলে তাকে ফুলের তোড়ায় স্বাগত জানান- সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা চক্রবর্তীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin