বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

তেঁতুলিয়ায় শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় সময়ের আগেই ছুটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৪০ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতূলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার প্রশ্নত্তোর বল পয়েন্ট দ্বারা দাগানো ও মামুনুর রশিদের ভুয়া বিএড কাগজের খবর ভাইরালের পর নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। এ ঘটনায় ওই এলাকায় আবারো আলোচনা-সমালোচনার ঝড় বইছে। বিদ্যালয়ের শিক্ষকদের অনিয়ম দেখার যেন কেউ নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসা সীমান্তবর্তী এই শালবাহান উচ্চ বিদ্যালয়টি। সম্প্রতি নানা কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে বিদ্যালয়টি। শিক্ষকদের মধ্যে মতবিরোধ, নকল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ, ভুয়া সনদ ব্যবহার করে বেতন উত্তোলনের অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় সমালোচনা চলছে। এরই মধ্যে এবার বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়ার অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টা ১১ মিনিটে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় কক্ষগুলো তালাবদ্ধ। বিদ্যালয় প্রাঙ্গণ ছিল সুনসান। কয়েকজন শিক্ষার্থীকে বিদ্যালয়ের বাইরে অবস্থান করতে দেখা গেলে তারা বলেন, ২টায় বিদ্যালয় ছুটি দিয়েছে স্যাররা। কি কারনে আগে ছুটি দিয়েছে আমরা তা জানি না।

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, শিক্ষকরা আজকে বেতন বোনাস পেয়েছেন। ২টায় বিদ্যালয় ছুটি দিয়ে তারা ব্যাংকে বেতন তুলতে গেছেন।

এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক সোহেল রানার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ব্যাংকে আসছি, ব্যস্ত আছি। প্রধান শিক্ষককে ফোন দেন। আমি ব্যাংকে কাজে আসছি এখান থেকে আবার যাবো। এরপর অনেক্ষণ অপেক্ষা করেও তার দেখা মিলেনি।

এদিকে শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক কাবুল নির্ধারিত সময়ের পূর্বে ছুটি দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে আমি শেষ কার্যদিবস পালন করেছি। শিক্ষকরা থাকতে চাচ্ছে না তাই ছুটি দিয়েছি।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, সম্প্রতি বিদ্যালয়টিকে ঘিরে একের পর এক অভিযোগ ওঠায় শিক্ষা পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তারা বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলীর কাছে ওই বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে ছুটি দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি প্রধান শিক্ষককে ফোন দেবো, তবে ধরবে কিনা জানি না।

উপজলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin