সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

নেছারাবাদে রাতের আঁ/ধারে ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ, অভিযুক্ত ওয়ার্ড বিএনপি সভাপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪ Time View

নেছারাবাদ প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে গভীর রাতে এক কাঠ ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. চান মিয়া ওরফে চিড়া চান্দুর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম বাজার কমিটি ও নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগন্নাথকাঠি বন্দরের পূর্ব পাশে চিড়ার মিল সংলগ্ন এলাকায় “নুরুল্লা এন্ড ব্রাদার্স” নামে একটি দোকানঘর দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আদুল হাইয়ের কাছে ভাড়া দিয়ে আসছিলেন সহিদুল ইসলাম। অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে শুক্রবার গভীর রাতে চান মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে এসে দোকানঘরের ভাড়াটিয়াদের বের করে দিয়ে হামলা, লুটপাট ও দখল কার্যক্রম চালান।

ভুক্তভোগী সহিদুল ইসলাম দাবি করেন, বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্ত পক্ষ তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তিনি বলেন, “দখলবাজ নব্য বিএনপি নেতা চান্দুর হুমকিতে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

সহিদুল ইসলামের অভিযোগ, কয়েক বছর আগে তার মেঝ ছেলে অসুস্থ হলে তিনি স্থানীয় চান্দু ওঝার শরণাপন্ন হন। সে সময় বিভিন্ন কৌশলে তার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে সেই স্ট্যাম্প ব্যবহার করে জমি নিজেদের নামে আনরেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ তোলেন তিনি। বর্তমানে ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তার দাবি, পূর্ব বিরোধের জের ধরেই বাজারের দোকানঘর দখল করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চান মিয়া ওরফে চিড়া চান্দু। তিনি বলেন, “আমি বৈধভাবে জমি কিনেছি। বিষয়টি আদালতে বিচারাধীন। জমির মালিকানা থাকায় আমি দখল নিয়েছি।”

এ বিষয়ে জগন্নাথকাঠি বাজার কমিটির আহ্বায়ক ও স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, “দোকানঘর দখলের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তির দায় দল নেবে না। অভিযোগের সত্যতা মিললে দলীয়ভাবে বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হবে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, “এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনোয়ার হোসেন
প্রতিনিধি,নেছারাবাদ(পিরোজপুর)।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin