সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধা/রকারী কোতোয়ালি মডেল থানার এসআই সাফায়েত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪২ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন। এপ্রিল মাসে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (২০মে) সকাল ১০:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ
ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এসআই সাফায়েত এর হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা যায়, ‘২০২৬ সালের এপ্রিল মাসে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই সাফায়েত হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ হেরোইন,গাজা- ইয়াবা ট্যাবলেট উদ্বারসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন। এছাড়া বিট এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।’

সুত্র মতে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই সাফায়েত হোসেন। তাঁর সাহসী ও দায়িত্বশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সহকর্মীরা জানান, পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মাদক নির্মূলে তাঁর এ সাফল্য ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ দায়িত্বশীল কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সচেতন মহল।

এসআই সাফায়েত হোসেন বলেন, ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে এই পুরস্কারের সম্মান শুধু আমার নয়, ওসি স্যারসহ পুরো থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। যারা সব সময় পুলিশের পাশে থেকে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin