সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভি/যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলা পশু হাটে ক্রেতা-বিক্রেতার কাছে থেকে অতিরিক্ত টোল(হাসিল) আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৯মে) উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দেখা যায় ইজারদার কর্তৃপক্ষ ক্রেতা ও ক্ষেত্র বিশেষে বিক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত টাকার থেকে গরু ও ছাগল প্রতি অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা টোল আদায় করা হচ্ছে।
প্রসঙ্গত, সরকার নির্ধারিত টোল হার প্রতি গরু ৬০০ টাকা ও ছাগল ৩০০ টাকা। অনেকের রশিদে টোলের পরিমাণ লেখা হচ্ছে না। ক্রেতার অভিযোগ, প্রদানকৃত রশিদ, সাক্ষ্য প্রমাণ ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে হাটের ইজারাদারের প্রতিনিধি আবুল কাশেমকে (৫৩) ৫০ হাজার) টাকা অর্থদন্ড ও আদায় করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অতিরিক্ত টোল আদায় বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে জনমনে পরম স্বত্তি ও ক্রেতা-বিক্রেতাগণ সাধুবাদ জানিয়েছেন।একইসঙ্গে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার দাবি করেছেন।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
ইকরামুল হক নাহিদ বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin