
মোংলা প্রতিনিধিঃ
আ: মান্নান হাওলাদার’র বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল তারা বলেন,
মোংলা উপজেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল মান্নান হাওলাদার একজন সৎ, পরিচ্ছন্ন, মানবিক ও আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে দলের প্রতিটি সংকটময় মুহূর্তে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন।
রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তিনি সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বে মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা, আন্তরিকতা ও সুনামের সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনা করে তিনি নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
পারিবারিক ঐতিহ্য, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত সৌজন্যবোধের কারণে “মান্নান ভাই” নামটি আজ মোংলা উপজেলার মানুষের কাছে আস্থা, নির্ভরতা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং নৈতিকতা, মানবিকতা ও উদার মানসিকতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
সভাপতি নির্বাচিত হওয়ার পরও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন। সম্প্রীতি সমাবেশ আয়োজন, ৩১ দফার গণসংযোগ ও প্রচার-প্রচারণা, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নসহ দলীয় প্রতিটি মানবিক ও সাংগঠনিক কার্যক্রমে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে চলেছেন।
কিন্তু গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জননেতা আব্দুল মান্নান হাওলাদার সাহেবকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচার চালানোর অপচেষ্টা করেছেন একটি মহল। এই ধরনের অপপ্রচার মূলত ব্যক্তিগত হীনস্বার্থ চরিতার্থ ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টির একটি নিন্দনীয় প্রয়াস।
তাই একজন সৎ, মানবদরদী ও জনবান্ধব নেতার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রমূলক অপপ্রচার মোংলার সচেতন জনগণ কখনোই গ্রহণ করবে না।
মোংলার মাটি ও মানুষের নেতা আব্দুল মান্নান হাওলাদার’র বিরুদ্ধে এই হীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্য ও সততার রাজনীতির বিজয় অবশ্যম্ভাবী।