সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা আ-টক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৯ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে জিরাবাহী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে জিরার চালানটি শহরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলামের নির্দেশে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়।

একপর্যায়ে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় জিরাবাহী পিকআপটি জব্দ করা হলেও ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

ওসি শিবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করা হয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে, অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশ করায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin