সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪১ Time View

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন, 

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) সকালে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।

জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুব আলম চপল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেলসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা।

প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। কয়েকদিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল হক চৌধুরী বলেন, “শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ক্ষুদে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।”

এসময় কুমিল্লা স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মাঠের জলাবদ্ধতা ও কাদামাখা পরিবেশের সমালোচনা করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ির মতো সুন্দর আয়োজন করেছেন, আর আপনারা এমন কাদামাখা মাঠে বাচ্চাদের খেলতে নামাচ্ছেন। এমন মাঠে হালচাষ করা যায়, খেলাধুলা নয়।”

তিনি দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করে মাঠকে খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে খেলোয়াড়রা অংশ নেয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin