বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :-
মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু আশুলিয়ায় কোটি কোটি টাকা নিয়ে লা-পাত্তা “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃসহ একাধিক সমিতি” নলছিটিতে সন্ত্রা-স, নৈরা-জ্য ও অরা-জকতার প্রতি-বাদে বিক্ষো-ভ মিছিল

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক নৌকা জ-ব্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২২৩ Time View

​​ নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ মো. জিহান মোবারক (১৭) নামের এক কিশোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অভিযানকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে তার সহযোগী মো. নাসির উদ্দীন (৫৩) নামে এক ব্যক্তি।
​আটক কিশোর ও পলাতক আসামি উভয়ের বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে।
​
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ মে রাত ১০টা ২০ মিনিটে নিয়মিত মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুরস্থ নদীর খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়।
​নদীর কিনারে একটি ছোট ডিঙি নৌকা থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে কিশোর জিহানকে আটক করে। তবে অন্ধকারের সুযোগ নিয়ে নৌকার অপর আরোহী নাসির উদ্দীন পালিয়ে যেতে সক্ষম হন। পরে কিশোরের কাছে থাকা একটি হলুদ পলিথিন ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত ২৩ ফুট লম্বা একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করেছে পুলিশ।
​
​এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানার এস.আই (নিঃ) মো. রেজাউল করিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক কিশোর ও পলাতক নাসির উদ্দীনকে আসামি করা হয়েছে।
​
​মামলা নম্বর: ১৫ (তারিখ: ১৫ মে ২০২৬)।
​ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৩৮/৪১।
পলাতক আসামি নাসির উদ্দীনের বিরুদ্ধে ২০১৫ সালে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলা রয়েছে।
​গোদাগাড়ী মডেল থানার পুলিশ জানায়, আটক কিশোরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin