রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
অ-তিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা নড়াইলে ই/য়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রে/ফতার ঝিনাইদহ পৌরসভার তৃতীয় শ্রেনীর কর্মচারী ক্যাশিয়ার জহুরুলের দু-র্নীতি পাহাড় ‎পাইকগাছায় স্ক্যাব রোগে আ/ক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই জাতির সাথে গা/দ্দারি বে/ঈমানি করবেন না: রাজশাহীতে ডা: শফিকুর রহমান এমপি এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নব/নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অ/ন্তর্ভুক্ত জরার্জীন ভবনে এতিম ও দুঃস্থ শিশুদের বসবাস গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান সলঙ্গার অগ্রণী ব্যাংক স্থানান্তরে পরিচালকের অদৃশ্য শক্তির অভি/যোগ

‎পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জ/নদুর্ভোগ ও দু/র্ঘটনার শ/ঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎খুলনার পাইকগাছা উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ১৮মাইল-বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা মহাসড়কের আধুনিকায়ন ও প্রশস্তকরণ কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে। সরকারের এই বৃহৎ উন্নয়ন প্রকল্পকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তবে পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট থেকে প্রথম কালভার্ট পর্যন্ত অংশে সড়কের মাঝামাঝি ও দুই পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি এখন বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
‎সরেজমিনে দেখা গেছে, শিববাটি ব্রিজ সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের বিভিন্ন অংশে মাটি ভরাট ও সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। কিন্তু সড়কের নির্ধারিত অংশের ভেতরে থাকা পল্লী বিদ্যুতের একাধিক খুঁটি এখনো অপসারণ করা হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, মোটরসাইকেল আরোহী এবং পরিবহন চালকরা।
‎বিশেষ করে পাইকগাছা জিরো পয়েন্ট এলাকায় যানবাহনের চাপ সবচেয়ে বেশি থাকায় খুঁটিগুলো যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার ঢালাই কাজ সম্পন্ন হওয়ার আগেই এসব খুঁটি সরানো না হলে সড়ক প্রশস্তকরণের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।
‎একজন স্থানীয় পথচারী বলেন,
‎”রাস্তা বড় হচ্ছে এটা অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে উন্নয়ন কাজ করলে জনগণের উপকার হবে না। বরং এটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে।”
‎একজন বাসচালক জানান,
‎”জিরো পয়েন্ট এমনিতেই ব্যস্ত এলাকা। খুঁটির কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলতে হয়।”
‎এলাকাবাসী আরও জানান, সড়ক উন্নয়ন কাজের কারণে বর্তমানে কোথাও কাদা, কোথাও পানি জমে চলাচলে ভোগান্তি বাড়ছে। এর সঙ্গে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
‎কাজের অগ্রগতি সম্পর্কে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলছে। বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
‎এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন,
‎”সড়ক ও জনপথ বিভাগ প্রয়োজনীয় অর্থ জমা দিলেই খুঁটি স্থানান্তরের কাজ শুরু করা হবে। বর্তমানে আমাদের নিজস্ব কোনো প্রকল্প নেই।”
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসীউজ্জামান চৌধুরী বলেন,
‎”সড়ক প্রশস্তকরণ কাজ এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে জনগণের নিরাপত্তার বিষয়টিও সমানভাবে বিবেচনায় রাখতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।”
‎স্থানীয়দের দাবি, ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য খুলনা, ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি সংস্কার হচ্ছে—তাই কাজের মান নিশ্চিত করা, অবকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং কঠোর তদারকির মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin