শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে খাদ্য কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে মা/দক সেবনের দায়ে ৩ জনের কারা/দণ্ড গোদাগাড়ীতে এ.ডাবলু.ডি পদ্ধতি কৃষকদের মাঝে সাড়া ফেলেছে – সেচ সাশ্রয় হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণকে গুরুত্ব দিচ্ছে – সমাবেশে প্রতিমন্ত্রী ড.ফরিদ সলঙ্গায় ভিন্নধর্মী বিনোদন স্পট বকুল তলা ব্রীজ ১৮ বছর আ-ত্মগোপনে থাকার পরও শেষ রক্ষা হলো’না ইউপি সদস্য কালামের তারাগঞ্জে ৩১ শয্যা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন গৌরনদীতে উপজেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় পার হলেও খালের দু- পাশের অবৈধ স্হাপনা সরিয়ে নিচ্ছেন না অ/বৈধ স্হাপনার মালিকেরা বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ব-র্ণাঢ্য আনন্দ মিছিল ‎ওসি তারিক হাসান রাসেলের দক্ষ নে/তৃত্বে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন গৌরনদী মডেল থানার ‎

ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উ/দ্বোধন

আরিফ রব্বানী
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮০ Time View

ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন ও জনভোগান্তি লাঘবে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭মে) বিকালে ইউনিয়নের মাটিয়ামতলা ও তৎসংলগ্ন বল্লাপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করা হয়। মোট ৮৩ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্প দুটি বাস্তবায়িত হচ্ছে।

‎​প্রথম প্রকল্পটিকুষ্টিয়া ইউনিয়নের বল্লাপাড়া পাকার মোড় হইতে মূসুর বাড়ি পর্যন্ত রাস্তার এইচবিবি উন্নয়ন। ৬১৫ মিটার দীর্ঘ ও ৩.৬ থেকে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি আধুনিক এইচবিবি দ্বারা নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় প্রকল্পটি ইউনিয়নের মাটিয়ামতলা এরশাদের বাড়ি সংলগ্ন বক্স কালভার্ট হইতে ফরাজী বাড়ী পর্যন্ত ৬১৫মিটার দীর্ঘ রাস্তার এইচবিবি (HBB) উন্নয়ন কাজ। মোট ৮০লক্ষ ৫৬ হাজার ৯৫০ টাকা ব্যয়ে এই প্রকল্প দুটির বাস্তবায়ন করছে তারাকান্দার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স মানহা মানসুরা এন্টারপ্রাইজ’।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‎​উন্নয়ন কাজ দুটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

উদ্বোধনকালে তিনি বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও যাতায়াত কষ্ট বিবেচনা করে এই উন্নয়ন কাজগুলো শুরু করা হয়েছে। আধুনিক ও টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহারের মাধ্যমে রাস্তার গুণগত মান নিশ্চিত করা হচ্ছে যেন ভবিষ্যতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারে।এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ধরনের উন্নয়নমূলক কাজের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এসময় ময়মনসিংহ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু আহসান মোঃ রেজাউল হকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা জানায়, এইচবিবি পদ্ধতিতে রাস্তাগুলো নির্মিত হওয়ায় এগুলো আগের চেয়ে অনেক বেশি টেকসই হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন- কুষ্টিয়া ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই গুরুত্বপূর্ণ রাস্তা দুটি উদ্বোধনের ফলে স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এর মাধ্যমে এলাকার অর্থনৈতিক কার্যক্রমেও নতুন গতি আসবে বলে জানান তিনি।

পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু আহসান মোঃ রেজাউল হক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, বিদ্যাগঞ্জ বাজার উন্নয়ন সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরাসহ ইউনিয়নের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে জাতীয় সংসদ সদস্যের কাছে সুপারিশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin